এডুলিচারে স্বাগত!
এডুলিচার! ⇋ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ⇋ বিশুদ্ধজ্ঞান
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট; আর যেখানে বুদ্ধির স্বাধীন বিকাশ নেই, সেখানে প্রকৃত মুক্তিও অসম্ভব। এই সত্যটি আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে—জ্ঞান ও বুদ্ধি কি একই বস্তু? গভীরভাবে বিচার করলে স্পষ্ট হয়, তারা এক নয়; বরং একে অপরের পরিপূরক হলেও তাদের প্রকৃতি ও কার্যকারিতা ভিন্ন।
জ্ঞান মূলত অভিজ্ঞতার সঞ্চয়। মানুষ পরিবার, সমাজ, শিক্ষা, পরিবেশ এবং জীবনযাপনের নানাবিধ অভিজ্ঞতার মাধ্যমে তথ্য, ধারণা ও অভ্যাস অর্জন করে। এই অর্জিত তথ্যভাণ্ডারই জ্ঞান। কিন্তু কেবল জ্ঞান থাকলেই মানুষ জ্ঞানী হয় না। কারণ জ্ঞান তথ্য দেয়, কিন্তু তথ্যের অন্তর্নিহিত সম্পর্ক, কারণ-কার্য, সত্য-মিথ্যা বা প্রাসঙ্গিকতার বিচার করার শক্তি জ্ঞানের নয়—সেটি বুদ্ধির কাজ।
বুদ্ধি হলো মানুষের সেই অন্তর্নিহিত ক্ষমতা, যার দ্বারা সে নিজের চিন্তা, অনুভূতি ও মানসিক প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণ করতে পারে; বিচ্ছিন্ন তথ্যের মধ্যে সম্পর্ক আবিষ্কার করতে পারে; যুক্তির মাধ্যমে সত্যকে যাচাই করতে পারে; এবং প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হয়। এই অর্থে বুদ্ধি কেবল স্মৃতিশক্তি বা তীক্ষ্ণ মেধা নয়; এটি হলো বিবেচনাশক্তি, বিশ্লেষণক্ষমতা এবং আত্মসচেতনতার সম্মিলিত প্রকাশ। মানুষ জন্মগতভাবেই এই সম্ভাবনা নিয়ে জন্মায়, যদিও শিক্ষা, অনুশীলন ও আত্মশুদ্ধির মাধ্যমে এর বিকাশ ঘটে।
কিন্তু এখানেই অনুসন্ধানের শেষ নয়। জ্ঞান ও বুদ্ধিরও একটি উচ্চতর স্তর রয়েছে, যাকে বলা যায় বিশুদ্ধ জ্ঞান বা প্রজ্ঞান। এটি কেবল তথ্যের সমষ্টি নয়, আবার কেবল বিশ্লেষণী ক্ষমতাও নয়। এটি এমন এক অন্তর্দৃষ্টি, যেখানে সত্যকে বাহ্যিক প্রমাণের চেয়ে গভীরতর প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে অনুধাবন করা যায়। দার্শনিক পরিভাষায় একে স্বজ্ঞাত সত্যের উপলব্ধি বলা যেতে পারে—যে উপলব্ধি যুক্তির বিরোধী নয়, বরং যুক্তিকে অতিক্রম করে তার পূর্ণতা দান করে। যুক্তি সেখানে সোপান; উপলব্ধি সেখানে শিখর।
এই স্তরে মানুষ কেবল তথ্য জানে না, সত্যকে অনুভব করে; কেবল যুক্তি করে না, প্রজ্ঞার আলোয় বাস্তবতাকে প্রত্যক্ষ করে। তখন জ্ঞান আর বাহ্যিক থাকে না, মানুষের চেতনার অংশ হয়ে ওঠে। সেই কারণেই প্রকৃত জ্ঞানীকে কেবল জ্ঞানি নয়, প্রাজ্ঞ বলা হয়। কারণ তাঁর অর্জন তথ্যের আধিক্য নয়, বরং সত্যের অন্তর্দৃষ্টি।
অতএব, জ্ঞান মানুষের বাহ্যিক অর্জন, বুদ্ধি তার অন্তর্নিহিত বিচারশক্তি, আর বিশুদ্ধ জ্ঞান বা প্রজ্ঞান হলো সেই পরিণত চেতনা, যেখানে জ্ঞান, বুদ্ধি ও আত্মোপলব্ধি একত্রিত হয়ে মানুষকে মহাসত্যের সান্নিধ্যে পৌঁছে দেয়। সেখানে অজ্ঞতার অবসান ঘটে, বুদ্ধির সংকীর্ণতা দূর হয়, আর মানুষের চেতনা প্রকৃত অর্থেই মুক্তির দিকে অগ্রসর হয়।

বিশুদ্ধজ্ঞানের সরঞ্জাম
আপনার পরিকল্পনা যাই হোক না কেন, আমরা আপনাকে আপনার লক্ষ্যগুলিকে দ্রুত অর্জন করতে সাহায্য করার জন্য আপনাকে সঠিক সরঞ্জাম দিতে এখানে আছি!
শিক্ষা
শিক্ষা হল জ্ঞানলাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন।
সাহিত্য
ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বহিঃপ্রকাশ হচ্ছে সাহিত্য।
সংস্কৃতি
সমাজে অর্জিত আচরণ, যোগ্যতা, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, আদর্শ, আইন, প্রথা ইত্যাদির সমন্বয় হল সংস্কৃতি।
বিশুদ্ধজ্ঞান
উপলব্ধি, অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও পাঠ্যাভ্যাসের মাধ্যমে অর্জিত ব্যক্তি বা বস্তুর অবস্থা ও গুণাবলী সম্পর্কে ধারণা।
অনলাইনে সর্বাধিক গ্রন্থের সমাহার
এডুলিচার পাঠশালা
সাফল্য গাঁথা
আমাদের সম্পন্ন হওয়া দীর্ঘমেয়াদী প্রকল্পসমূহের একটি সংক্ষিপ্ত তালিকা। এই প্রজেক্টগুলোর সফল বাস্তবায়ন আমাদের কাজের পরিধি এবং গুণগত মানকে প্রকাশ করে। এডুলিচারের প্রথম সাফল্য ছিল ১৯৯৮ সালের ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে একটি সাহিত্য সঙ্কলন প্রকাশ। এরপর একই সালে বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নানান আয়োজন…
এডুলিচার কী ও কেন?
এডুলিচার বিশুদ্ধজ্ঞানের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। ১৯৯৭ সালের ২৭শে ডিসেম্বর উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য বিশুদ্ধজ্ঞান নিশ্চিত করার উদ্দেশ্যে তাহের আলমাহদী কর্তৃক এডুলিচার প্রতিষ্ঠিত হয়।

সবার জন্য নিশ্চিত হোক বিশুদ্ধজ্ঞান
বই পড়লে অনেক কিছু জানা যায়, ফলে জ্ঞান-বুদ্ধি বাড়ে—সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও নিয়মিত বই পড়লে মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে; ফলে প্রশান্তি পাওয়া যায়, মানসিক চাপ কমে, মনোযোগ বৃদ্ধি পায়, মস্তিষ্ক সচল থাকে, স্মৃতিশক্তির উন্নতি ঘটে, কল্পনাশক্তি বাড়ে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটে। বই আমাদের সামনে খুলে দেয় নতুন দুয়ার।
ভূরাজনীতি, মূল্যাধিক্য, মুদ্রণাভাব ইত্যাদি কারণে বই সর্বদা সহজলভ্য হয় না। তাই বই সহজলভ্য করার উদ্দেশ্যে এডুলিচার বাংলা সাহিত্যের মেধাস্বত্বমুক্ত ও মুদ্রণাভাবে দুর্লভ গ্রন্থাদি নিয়ে সাজিয়েছে এডুলিচার পাঠশালা নামক অনলাইন প্রকল্প।
এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিসহ বিশিষ্ট কবি-সাহিত্যিকদের গ্রন্থসমূহ নিয়ে পৃথক পৃথক অনলাইন রচনাবলী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।
গ্রন্থ ও গ্রন্থকার বিষয়ক









